গাংগরিয়া ডিগ্রি কলেজ এ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। ১৯৯৫ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি গুণগত মানসম্মত শিক্ষা বিস্তারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য কেবল প্রাতিষ্ঠানিক ডিগ্রি প্রদান নয়, বরং সৎ, দক্ষ, দেশপ্রেমিক ও আদর্শ নাগরিক গড়ে তোলা। ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা শিক্ষার্থীদের মেধা ও প্রযুক্তিবান্ধব জ্ঞানে সমৃদ্ধ করতে বদ্ধপরিকর। সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের কলেজ প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে চলেছে।