এইচএসসি ও ডিগ্রি পাস পরীক্ষায় ধারাবাহিক শতভাগ ও উল্লেখযোগ্য সংখ্যক জিপিএ-৫ অর্জন। আন্তঃকলেজ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা ও বিভাগীয় পর্যায়ে একাধিকবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব।
পড়ালেখার পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা, বিতর্ক ও বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং ধারাবাহিক বিজয় আমাদের প্রতিষ্ঠানকে অত্র অঞ্চলের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠের মর্যাদায় আসীন করেছে।