কলেজটিতে রয়েছে সুপরিসর বহুতল একাডেমিক ভবন, আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব, সমৃদ্ধ বিজ্ঞানাগার, কেন্দ্রীয় গ্রন্থাগার, দৃষ্টিনন্দন খেলার মাঠ এবং সুবিশাল অডিটোরিয়াম। ক্যাম্পাসটি সিসিটিভি ক্যামেরায় সুরক্ষিত এবং সবুজ প্রাকৃতিক পরিবেশে পরিবেষ্টিত।
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই ক্যাম্পাসে আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয়ে এক অনন্য শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি করা হয়েছে যা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে অত্যন্ত সহায়ক।